সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না: চরমোনাই পীর

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না: চরমোনাই পীর

পটুয়াখালী প্রতিনিধি

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। তাই স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পরে জাতীয় নির্বাচন।

পটুয়াখালী শহরের চৌরাস্তা পয়েন্টে শনিবার বিকেলে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে জেলা ইসলামী শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্টের পরে শুধু একটি শব্দ শুনি নির্বাচন-নির্বাচন। আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেলেন কেন? আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন? দলীয় লোকজন, নেতাকর্মী ও সমর্থকদের এখনই তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন, তা আমাদের জানা আছে। এ জন্যই আগে সংস্কার প্রয়োজন, নির্বাচন পরে। অর্থাৎ স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পরে জাতীয় নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট-খুনি ৫ আগস্ট যে পালালো, তারা তো পাঁচ বছরের জন্য শক্তভাবেই বসেছিল। তখন আপনারা কি করতেন? হাজার হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়, রক্তের বিনিময়ে, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। অথচ একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই আখের গোছানো শুরু করে দিয়েছে। আমরা দেখছি, একশ্রেণীর নরপশুরা চাঁদাবাজি-টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট ও স্টেশন দখলে লিপ্ত। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে হবে।’

জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আনছার উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিবুল্লাহ সরকার। জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমাদ সিরাজীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মুহাম্মদ সেলিম মিয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুহা. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহিদ হোসেন লিটন প্রমুখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ