সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত

পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত

রাকিব, পেকুয়া প্রতিনিধি:

১২ আগষ্ট, রোজ মঙ্গলবার, সকাল ১১ টায় পেকুয়া উপজেলা পরিষদের হল রুমে জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস-২৫ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালী, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঈনুল হোসেন চৌধুরী, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  বাবুল আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ঈসা, জাতীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের সংবাদ এর পেকুয়া প্রতিনিধি মাষ্ঠার রিয়াজ উদ্দিন, সামাজিক সংগঠন নূর আায়েশা খান ফাউন্ডেশন থেকে বক্তব্য রাখেন আমজাদ হোসাইন ও মোহাম্মদ আরকান, বক্তব্য রাখেন রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সদস্য আসাদুল ইসলাম সহ আরো অনেকেই।

প্রধান অতিথি পেকুয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঈনুল হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেনঃ- সারা বাংলাদেশে বর্তমানে সোয়া এক কোটি যুবক বেকার। এই বেকারত্ব বাংলাদেশের সমাজের ও পরিবারের বোঝা হয়ে দাড়িয়েছে। তাই অহেতুক সময় না কাঠিয়ে পড়ালেখার পাশাপাশি নিজেদেরকে কারিগরী শিক্ষা গ্রহন করতে হবে। যেমন, বাংলাদেশের বেকারত্ব কমিয়ে আনার জন্য সারা দেশে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর অনেক বেকারদের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কেননা তারা বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর হাতেখড়ি প্রশিক্ষণ গ্রহন করে নিজেদেরকে উন্নয়নশীল করতে পেরেছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা হতে না চাইলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহন করতে হবে। আমাদের যার যার জায়গা থেকে নিজেদেরকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখতে হবে। তাহলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উটবে।
আজকে যাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ দেওয়া হচ্ছে তারা আশা করি তাদের অভিজ্ঞতার উপর নিজেদের কর্মসংস্থান তৈরীর পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ