সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার হয়েছে।

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার হয়েছে

Diganta Today

জেলা প্রতিনিধি

কক্সবাজার

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নাছির উদ্দীন নাসির কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক। পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার দলীয় সাধারণ সদস্যপদও বাতিল করা হয়েছে।

 

সোমবার (৫ মে) রাত ১০টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক ছুরত আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে প্রাথমিক সদস্য পদ বাতিলসহ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কক্সবাজার পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী ও সদস্য সচিব জনাব মোহাম্মদ আবুল কাসেম ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। রফিকুল হুদা চৌধুরী বলেন, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাসিরের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাকে বেশ কয়েকবার সর্তক করা হয়েছিল। অভিযুক্ত নাছির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ