সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিল ছাত্রশিবির

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিল ছাত্রশিবির

Diganta Today

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের গ্রাম পুলিশে কর্মরত স্বপন কুমারের ছেলে সুব্রত কুমারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা।

 

আজ বৃহস্পতিবার (৮ মে) ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুব্রতের নিজ বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করে। সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুব্রত কুমার সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৫তম স্থান অর্জন করেন। তবে পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।

 

এই প্রেক্ষাপটে ছাত্রশিবিরের সহযোগিতা পেয়ে সুব্রত কুমার ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাখা সভাপতি শামীম রেজা জানান, “ছাত্রদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোই ছাত্রশিবিরের অন্যতম প্রধান দায়িত্ব। সুব্রতের শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, বানিয়াগাতী যুবকল্যাণ সমিতির সভাপতি বনি ইয়ামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ