পেকুয়ায় ইবনে হাইসাম ফাউন্ডেশনের আত্বপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় শিক্ষা ও সামাজিক সংগঠন হিসাবে আত্বপ্রকাশ করে ইবনে হাইসাম ফাউন্ডেশন। আজ ১০-০৬-২৫, বিকাল ৩:০০ টায় বারবাকিয়ার জেলি কমিউনিটি সেন্টারে ইবনে হাইসাম ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জি. জুনাইদ সাঈদী ও সদস্য মিজবাহুন নুজুম রব্বানীর সঞ্চালনায় আত্বপ্রকাশ ও এইসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা বিষয়ক সামগ্রী বিতরন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম বদিউল আলম জিহাদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাষ্টার আমান উল্লাহ, মাষ্টার শাহাদাত, মাষ্টার আব্দুল গনি ও কম্পিউটার প্রশিক্ষক জনাব তৌহিদুল ইসলাম সহ আরো অনেকেই।
ইবনে হাইসাম ফাউন্ডেশনের আত্বপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা বদিউল আলম জিহাদী তাঁর বক্তব্যে বলেন- ইবনে হাইসাম (রহঃ) ছিলেন জাতির জন্য এক নিয়ামত। তাঁর যে গুন, আদর্শ, দর্শন ইত্যাদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের কাছে আমাদেরকে ইবনে হাইসামের জীবনী তুলে ধরে তার আদর্শ বাস্তবায়ন করতে হবে।
পরিশেষে, নির্বাচন কমিশনারের প্রধান উপদেষ্টা ইঞ্জি. জুনাইদ সাঈদী’র পরিচালনায় ইবনে হাইসাম ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে নির্বাচিত হন ইসমাঈল মনিরী, সেক্রেটারি পদে নির্বাচিত হন মিজবাহুন নুজুম রব্বানী এবং ফিন্যান্স ডিরেক্টর পদে নির্বাচিত মিজবাহুল করিম। উপদেষ্টা মন্ডলী ৪ বছরের জন্য এই কমিঠি অনুমোদন করেন।
সর্বোপরি, প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইবনে হাইসামের আত্বপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।






