পেকুয়ায় যুব উন্নয়ন কারিগরী কম্পিউটার একাডেমি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
রাকিব, পেকুয়া প্রতিনিধিঃ
২৪ জুন ২৫, সকাল ৯:০০ ঘটিকায় বারবাকিয়ার জেলি কমিউনিটি সেন্টারে যুব উন্নয়ন কারিগরী কম্পিউটার একাডেমি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কারিগীর কম্পিউটার একাডেমি’র প্রধান পরিচালক জনাব তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও চুসাপ’র (চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস অব পেকুয়া’র) সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া সেন্ট্রাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুজিবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে উপস্থিত ছিলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব নুরুল হোসাইন, পাক্ষিক পেকুয়া মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী এফ.এম. সুমন, ইবনে হাইসাম ফাউন্ডেশনের সেক্রেটারি মিজবাহুন নুজুম রব্বানী, আমার দেশ পত্রিকার পেকুয়ার প্রতিনিধি মোহাম্মদ ইউনুস, পেকুয়া মুক্ত উপকূলীয় রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা সাদেকুর রহমান সহ আরো অনেকেই আলোচনা রাখেন। এতে যুব উন্নয়ন কারিগরী কম্পিউটার একাডেমি’র প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিদায় সংবর্ধনা উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। প্রত্যেকেই কম্পিউটারের ব্যবহারের উপকারিতা তুলে ধরেন।
প্রধান অতিথি মুজিবুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন- আধুনিক পৃথিবীর মোকাবেলায় আমাদের সবাইকে তথ্য প্রযুক্তির উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। আজকের পৃথিবীতে যে জাতি যত বেশি জ্ঞান-বিজ্ঞানে শিক্ষিত সে জাতি তত বেশি শক্তিশালী। তাই আমাদেরও বসে থাকার সময় নেই। মৌলিক পড়ালেখার পাশাপাশি আমাদেরকে কারিগরী কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। যে শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি কম্পিউটারের শিক্ষা গ্রহন করতে পারবে সে দ্রুত সময়ের মধ্যে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারবে।







