সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

পেকুয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজাখালী ২নং ওয়ার্ড জনকল্যাণ ফাউন্ডেশনের ২য় বর্ষ ফূর্তি উদযাপন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

পেকুয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজাখালী ২নং ওয়ার্ড জনকল্যাণ ফাউন্ডেশনের ২য় বর্ষ ফূর্তি উদযাপন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

পেকুয়া প্রতিনিধি-

শনিবার (৫ই জুলাই) সকালে রাজাখালী বি ইউ আই কামিল মাস্টার্স মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে হাফেজ জসিম উদ্দিন ও খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় রাজাখালী বি ইউ আই কামিল মাস্টার্স মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব এ টি এম শামসুদ্দিন চৌধুরী।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন জনকল্যাণমূলক কাজ সবার দ্বারা হয় না। রাজাখালী ২নং ওয়ার্ড জনকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে সত্যি তা প্রশংসার দাবিদার। সমাজ বির্নিমাণের জন্য তরুণদের এগিয়ে আসা দরকার। তরুণরাই পারবে সুন্দর, বাসযোগ্য সমাজ গড়তে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী বি ইউ আই কামিল মাস্টার্স মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমান, সাবেক শিক্ষক ছাবের আহমেদ, এডভোকেট হুমায়ুন কবির,বাংলাদেশ জামায়াত ইসলামী রাজাখালী ইউপির আমির মাষ্টার শওকত আলম, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম, পেকুয়া মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিকের নির্বাহী পরিচালক জসীম উদ্দিন মানিক, প্রবাসী জমির উদ্দিন, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যরা ও কৃতী শিক্ষার্থীরা সহ প্রমুখ।

 

জানা যায়, সংগঠনের প্রবাসী সদস্যদের সহায়তায় প্রতি বছর তারা আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে। সমাজের বিভিন্ন জনকল্যাণ কাজ করে। সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ