বাঁশখালী পুঁইছড়িতে হরিখালের উপর নির্মিত স্লুইস গেটের রক্ষণাবেক্ষণ ও কমিটি গঠনের দাবীতে মানববন্ধন
রাকিব, পেকুয়া প্রতিনিধি :
বাঁশখালী পুইছড়িতে হরিখালের উপর নির্মিত স্লুইস গেটের রক্ষণাবেক্ষণ ও কমিটি গঠনের দাবীতে মানবববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টার দিকে পুঁইছড়ি বহদ্দারহাট নতুন মসজিদ সংলগ্ন ষ্টেশনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে কৃষক মাওলানা আবুল হোছাইন জানান, বর্ষার সময় পাহাড়ের পানি এসে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি ডুবে যায়। জনগনের দুর্ভোগে পড়তে হয়। চৈত্র, বৈশাখ মাসে পশ্চিম দিক থেকে লবণের পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যায়। একটি সন্ত্রাসী চক্রের নিকট আমরা দীর্ঘদিন জিম্মি ছিলাম। এ সব থেকে বর্তমানে আমরা পরিত্রাণ চাই। জমির মালিক কামাল হোছাইন জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ হরিখালে মাছের প্রজেক্ট করে ভোগ এসেছে। ফ্যাসিবাদের পতনের পর থেকে হরিখালের উপর নির্মিত স্লুইস গেইটটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কমিটি গঠন, খালটি জনগনের প্রয়োজনে উম্মুক্ত রাখার জন্য সরকারের নিকট দাবী জানান। জমির মালিক ফয়সাল চৌধুরী জানান, পুঁইছড়ি ইউনিয়নের ১নং, ৬নং ও ৭নং ওয়ার্ডের প্রায় ৩ হাজার জনগন উক্ত খালের উপর নির্ভরশীল। খালের পানি দিয়ে প্রায় ৪শ একর জমির চাষাবাদ হয়ে থাকে। প্রবল বৃস্টি ও বর্ষার পানিতে পাহাড়ের পানি এসে ফসলি জমি ও বসতবাড়ি, রাস্তাঘাট ডুবে যায়। এ সময় জরুরী ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাওয়া যায় না। তখন আমরা বেকায়দায় পড়ে যায়। জরুরী ভিত্তিতে চাবি দিয়ে স্লুইস গেইট খুলে দেওয়ার দাবী জানাচ্ছি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কাইছার, মাওলানা নেজাম উদ্দিন, জমির উদ্দিনসহ আরো অনেকে।





