সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞

❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া-পেকুয়া সংসদ সদস্য প্রার্থী)

নিজস্ব প্রতিনিধি

১৫  আগষ্ট, রোজ জুমাবার, বিকাল ৩:০০ টায় টইটং উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী টইটং ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। টইটং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনছার উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী মাওলানা হেদায়েত উল্লাহ।
টইটং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াউল হক শফিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের শুরা সদস্য মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা এ.এইচ.এম. বদিউল আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আজগর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী নুরুল কবির, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাসান শরীফ চৌধুরীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সেক্রেটারী বক্তব্য রাখেন।

উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে বিগত ৫৪ বছর ধরে সবাই সোনার বাংলা বলে আসছে, প্রকৃত অর্থে ৫৪ বছরে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বিচার হয়নি। সবাই লুটপাট করে নিজেদের পকেট ভর্তি করেছে, বিদেশে সেকেন্ড হোম তৈরী করেছে। জনগণের জন্য তারা কাজ করেনি। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফ ও সাম্য অনুযায়ী প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ গড়ে তোলতে চাই। আগামীর চকরিয়া-পেকুয়াতে নির্যাতিত নিপিড়ীত বঞ্চিত মানুষদের নিয়ে আমরা একটি  ইসলামের চকরিয়া-পেকুয়া গড়ে তুলতে চাই। সবাই জনগনের সাথে মুনাফেকি করে করে ক্ষমতায় এসে জনগণের পেটে লাথি মারে। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। ৫ই আগষ্টের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, কিন্তু এখনো দূর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা দেখেছি চাঁদা না দেওয়ায় ঢাকার মিডফোর্ডে সোহাগকে জীবন দিতে হয়েছে। চকরিয়া-পেকুয়া জামায়াতের জন্য নতুন ইতিহাস নয়, ১৯৯১ সালে এই চকরিয়া-পেকুয়াতে বাংলাদেশের তখনকার হাই-প্রোফাইলের নেতাদের হারিয়ে জামায়াত বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সুতরাং আমরা আশাবাদী, চকরিয়া-পেকুয়াতে জামায়াতের যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তা কোন পরাশক্তি ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ