সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে

পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে

রাকিব, পেকুয়া প্রতিনিধিঃ

২০ আগষ্ট, রোজ বুধবার, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পেকুয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এহেতাসামুল হককে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। বুধবার সকালে তাকে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন

পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে আমির হোছাইন ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়্যার এর স্বত্বাধিকারী আমির হোছাইন থেকে চাঁদা দাবী করে ছাত্রলীগ নেতা এহতেশাম সহ ৫জন।  বিগত ২০১৮ সালে এদের বিরুদ্ধে  চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী আমির হোছাইন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ৬ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন । যার মামলা নং ১০৬৫/১৮ইং। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয়। ওই মামলায় পিআইবি ও সিআইডি কক্সবাজার পৃথক প্রতিবেদন দাখিল করেন। মামলার বাদী আমির হোছাইন পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুর্ব গোঁয়াখালী মৃত নুরুল ইসলাম সাওদাগরের ছেলে।
বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির দীর্ঘ শুনানির পর ওই মামলার ১নং আসামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতেশামকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মিফতাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এহতেশাম পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাশিয়াখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। মামলার শুনানি শেষে অপর আসামীদের জামিন দেয়া হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ