সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাকিব, পেকুয়া প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও কার্যকর বাজেট প্রণয়নে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় পেকুয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের আয়োজন করে ‘ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি’ প্রকল্প।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম, প্রকল্প কর্মকর্তা বেদেনা খাতুন এবং শামীমা ইয়াসমীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ.এইচ.এম. বদিউল আলম। এ সময় আরও উপস্থিত বারবাকিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা আরিফুল বাহার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদের বার্ষিক ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়নের ধাপ, আয়-ব্যয়ের উৎস, কর নিরুপণ ও আদায়, হিসাব রক্ষণ এবং নারী-বান্ধব বাজেটসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রকল্পটি অর্থায়ন করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ