সর্বশেষ
কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল বৈঠকে জননেতা আব্দুল্লাহ আল ফারুক 
পেকুয়ায় বিএনপিতে যোগদান করলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
পেকুয়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
পেকুয়ায় প্রতারণার অভিযোগে মা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
পেকুয়ায় বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পেকুয়ার টইটংয়ে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সেবা চালু
টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
পেকুয়া উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশাম কারাগারে
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান
❝যাদের অতীতে দূর্নীতির রেকর্ড আছে, তাদেরকে নিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়❞
পেকুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ 5 (A+) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার-আব্দুল্লাহ আল ফারুক। 

পেকুয়ায় জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর এইচএসসি- ২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর এইচএসসি-২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Diganta Today

শনিবার (২১ জুন) সকালে পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আজাদী ও কালবেলার পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইন এর সঞ্চালনায় জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর পরিচালক জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও গবেষক মুজিবুল হক চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের মঞ্চ ও টিভি অভিনেতা মোঃ শোয়াইব হোসাইন সৌরভ, জাহেদ আইসিটি এডুকেশন কেয়ারের সহকারি পরিচালক মোঃ শাহ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান,গণমাধ্যমকর্মী মোহাম্মদ তৌহিদুল ইসলাম,এইচএসসি ২৫ ব্যাচের বিদায়ী শিক্ষার্থী সানজিদা, সারাবান তাহুরা,পুষ্পা মনি সহ আরও অনেক।

এসময় জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহেদ আইসিটি এডুকেশন কোয়ার একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এ অঞ্চলে মেধাবী জাতি গড়ার লক্ষ্যে বিশেষ অবদান রাখছে।

 

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা জ্ঞান আহরণের জন্য এই প্রতিষ্ঠান একটি আর্দশ শিক্ষালয় হিসেবে প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সফলতার সাথে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেশ গড়ার গর্ভিত নাগরিক উপহার দিচ্ছে। জাহেদ আইসিটি এডুকেশন কেয়ার এর সফলতা কামনা করেন বক্তারা।

এসময় শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম কাসেমী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ